বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপরশাখ পাড়ায় বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে বিহারে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম উ গাইন্দ্যা (৭০)। তিনি গ্রাম থেকে কিছুটা দূরে ছোট একটি বিহারে একাই থাকতেন।
উপরশাখ পাড়ার কারবারি (পাড়াপ্রধান) অঞোথোয়াই বলেন, সকালে ওই বিহারে ভিক্ষুর খাবার দিতে গেলে তার মরদেহ পাওয়া যায়। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গলা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আহসান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে তদন্ত ছাড়া কে বা কেন বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।
ভিক্ষু হওয়ার আগে উ গাইন্দ্যার গৃহী নাম ছিল মংসৌই উ চাঁদ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: