জেলার খবর

গাজীপুরে নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

গাজীপুর
গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের সুকুন্দিরবাগ এলাকায় একটি স্কুলের পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো এক শিশু।

সকালে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সেলিম মিয়া জানান শনিবার সকালে ওই এলাকার হায়দ্রাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত রোহানুর রহমান (৭) টঙ্গীর বনমালা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। ওই স্কুলের নার্সারির ছাত্র ছিল সে।

আহত হয়েছে তার সহপাঠী সানি আহমেদ (৭)। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

ওই স্কুলের শিক্ষক রুবেল শেখ বলেন, স্কুলের নবনির্মিত ভবনের সামনে সাত/ আট মাস আগে একটি গভীর নলকূপ বসানো হয়। কিন্তু পানি না ওঠায় তা তুলে গর্ত বালি দিয়ে ভরাট করে ফেলা হয়।

সকালে পরীক্ষা দিয়ে বের হয়ে ভবনের সামনে খেলছিল শিশু দুটি। এ সময় ভেতরে পড়ে যায় তারা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া বলেন, ১০/১২ ফুট গর্তের ভেতরে আগে রোহানুর পড়ে তার উপর পরে সানি। উদ্ধারের আগেই রোহানুরের মৃত্যু হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ