জেলার খবর

সীতাকুণ্ডে মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা
পিটিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোবাইল চোর সন্দেহে আবদুল মালেক (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরের ‘আজবা ড্রিংকিং কারখানা’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কিশোর আবদুল মালেক কুমিল্লা জেলার হাজীগঞ্জ উপজেলার মো. সিদ্দিকুর রাহমানের ছেলে। তারা শীতলপুরে ভাড়া বাসায় থাকতেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ১১টার দিকে শীতলপুরের আজম ও বশিরসহ ১২-১৪ জন তার বাড়িতে হানা দেয়। মালেক মোবাইল ফোন চুরির অভিযোগ করে তাকে ধরে নিয়ে যায় তারা। এরপর মালেককে আজবা ড্রিংকিং কারখানার একটি ঘরে নিয়ে শিকল দিয়ে বেঁধে রাতভর পিটুনি দেয়। তাদের নির্যাতনে মালেক মারা গেছে বলে দাবি করেন সিদ্দিকুর রহমান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার এসআই কামাল বলেন, এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ