জেলার খবর

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জ
হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবলে দাঁড়িয়ে থাকা একটি বাসকে বুধবার ধানের বীজ বহনকারী একটি পিকআপের ধাক্কা দিলে ২ জন মারা যান।

নিহত দুই জন ওই পিকআপের চালক ও তার এক সহযোগী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ডুবাঐ বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর খালি বাসটি দাঁড় করিয়ে রাখা ছিল। এ সময় একটি পিকআপ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ