রংপুরের ৮টি উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত জামাতকর্মীসহ ১৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ বলেন, গ্রেপ্তারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেয়া হয়ে ছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতাক থাকার কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ সুপার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: