রাজবাড়ী ও সাতক্ষীরায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে তৃষা পরিবহণের একটি বাস কুষ্টিয়া থেকে দৌলতদিয়া যাচ্ছিল। বাসটি দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মিথুন ও বাসের দুই যাত্রী মারা যায়। আহত হয় ৩২ জন। তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, সকাল ১০টায় সাতক্ষীরা- কালীগঞ্জ মহাসড়কের রক্সি সিনেমা হলের সামনে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: