চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে পাহাড় ধসে শনিবার মা ও শিশু মারা গেছে।
মায়ের নাম কাজল বেগম (৪৮) আর ছেলের নাম মো. বেলাল হোসেন (১০)।
এদিকে, ঘূর্ণিঝড়ের সময় ষোলশহরে এক পথশিশুর মৃত্যু হয়েছে। সাড়ে ১২টার দিকে পাঁচলাইশে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের কাছে একটি বাসার ছাদ থেকে আসা ইঁটের আঘাতে রাকিব (১১) নামে ওই শিশু গুরুতর আহত হয়।
তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম।
এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুরে পাহাড় ধসে শনিবার মা ও শিশু মারা গেছে। সকালে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাতে পাহাড় ধসের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ কারণে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকার সব বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়। রাত একটার দিকে কয়েকটি পরিবার আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে চলে যায়। ঝড়ে কাজল বেগমের টিনশেড ঘরের ওপর বড় একটি গাছ আছড়ে পড়ে। এতে ঘরের চাল ভেঙে পড়ে তিনি ও তার ছেলে মারা যায়।
নাজমুল বলেন, ঘটনাস্থলে যাওয়ার পথটি পাহাড়ি ও পিচ্ছিল হওয়ার কারণে উদ্ধারকারী দলের দেরি হচ্ছে। তবে তারা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।