জেলার খবর

রোয়ানুর পর শাহ আমানত বিমানবন্দরের কার্যক্রম শুরু

শাহ আমানত বিমানবন্দর
শাহ আমানত বিমানবন্দর

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে ২২ ঘণ্টা বন্ধের পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার উড়োজাহাজ ওঠানামা শুরু হয়েছে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার রিয়াজুল কবির বলেন, সকাল থেকে আমাদের সব অপারেশনাল কার্যক্রম আবারো শুরু হয়েছে। সকাল ৮টা ১১ মিনিটে ঢাকা থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ শাহ আমানতে নেমেছে।

ঘূর্ণিঝড় রোয়ানু উপকূলের দিকে এগিয়ে আসায় শুক্রবার চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখা হয়। গতকাল বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে সকাল সাড়ে ১০টা থেকে শাহ আমানত বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রমও বন্ধ করে দেয়া হয়। নৌ বন্দর থেকে সাগরে পাঠানো হয় সব জাহাজ।

শনিবার দুপুরে রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রম করে বিকাল নাগাদ বাংলাদেশ পেরিয়ে যায়। এরই মধ্যে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়ে এই ঘূর্ণিঝড়, পরিণত হয় স্থল নিম্নচাপে।

এরই মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় সাত জেলায় ২৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে কেবর চট্টগ্রামেই মারা গেছেন ১২ জন।

জেলা প্রশাসন জানিয়েছে, রোয়ানুর আঘাতে নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে চার উপজেলায় ১৫০ কোটি টাকার ফসল এবং মৎস্য ও পশুসম্পদের ক্ষতি হয়েছে

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ