জেলার খবর

বিশুদ্ধ পানির তীব্র সঙ্কটে গোপালগঞ্জ পৌরবাসী

পানি
পানি

গোপালগঞ্জ পৌর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থার আওতায় মধুমতি নদীর পানি বিশুদ্ধ করে এক কোটি লিটার পানির চাহিদার বিপরীতে প্রতিদিন মাত্র ৪০ লাখ লিটার পানি সরবরাহ করা হয়।

পানির সরবরাহে ৬০ ও ৮০ হর্স পাওয়ারের ১২টি মোটরের মধ্যে ৮টি মোটরই বিকল অবস্থায় পড়ে আছে। ৪টি পুরাতন মোটর দিয়ে কোনমতে জোড়াতালি দিয়ে সেখানে পানি সরবরাহ করা হচ্ছে।

এদিকে, এখানকার অগভীর নলকূপের পানিতে অতিরিক্ত আর্সেনিক ও আয়রণ রয়েছে। এছাড়া, গভীর নলকূপ বসাতে গিয়ে লেয়ার পাওয়া যাচ্ছে না বলে তীব্র পানি সংকটে আছেন পৌরবাসী।

তবে পৌর কর্তৃপক্ষ গ্রাহকদের চাহিদার ৪০ শতাংশ পানি সরবরাহ করার দাবি করলেও গ্রাহকদের অভিযোগ তারা মাত্র ২৫ শতাংশ পানি পাচ্ছেন।

পানি সরবরাহ শাখার তত্বাবধায়ক জাকারিয়া আলম বলেন, পাঁচ হাজার গ্রাহকের জায়গায় ৭ হাজার গ্রাহককে পানি সরবরাহ করায় এবং মেশিনগুলো বিকল হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সমস্যা সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং শিগগিরই সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র কাজী লিয়াকত আলী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ