গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার কুতুব আলী (৪৫) নামের পুলিশের এক সোর্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে টঙ্গীর শিলমুন এলাকার টিঅ্যান্ডটি বাজারে এ ঘটনা ঘটে।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুপিয়ে জখম করার পর কুতুব আলীকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের বিষয়টি তদন্ত করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: