পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারের ঘোষণা এবং পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন স্থাপনে বৈষম্যের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় দুটি পাহাড়ী বাঙ্গালি সংগঠন হরতাল পালন করছে।
পার্বাত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়া এ হরতাল পালন করছে। হরতালের কারণে সকাল থেকেই শহরের অধিকাংশ দোকানপাট খোলেনি। এসব জেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীন যান চলাচল বন্ধ রয়েছে।
খাগড়াছড়ির কয়েকটি জায়গায় পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। স্পর্শকাতর স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
এদিকে, সকাল-সন্ধ্যা এ হরতালের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: