রাঙামাটির কাপ্তাইয়ের কাছে কাঠবোঝাই একটি জিপ উল্টে বৃহস্পতিবার ২ জনের মৃত্যু হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাতে রাইখালী ইউনিয়নের বড়খোলা বিজিবি চেকপোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে। চেকপোষ্টে ওই গাড়িকে থামার সংকেত দেয়া হলে চালক না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কিছুটা সামনে গিয়ে রাস্তার মাঝখানে গাড়ি উল্টে পড়ে। এতে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
এদিকে, ঘটনার পর স্থানীয়দের একটি দল বিজিবি চেকপোষ্টে আগুন ধরিয়ে দেয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: