জেলার খবর

সুন্দরবন থেকে ২৫ জেলেকে অপহরণ

সুন্দরবন
সুন্দরবন

মুক্তিপণের দাবীতে বনদস্যু সাগর বাহিনীর সদস্যদের বিরুদ্ধে সুন্দরবনের পশুর নদী থেকে ২৫ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার ভোরে মংলার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জোংড়া ও মরাপশুর এলাকায় নেট জাল দিয়ে বাগদা চিংড়ির পোনা আহরণ করছিল জেলেরা। এসময় ওই এলাকায় জেলেদের ওপর হামলা চালায় বনদস্যু সাগর বাহিনী। দস্যুরা মুক্তিপণের দাবীতে জেলে বহরে হামলা চালিয়ে ২৫ জন জেলেকে অপহরণ করে বনের গহীনে নিয়ে যায়।

অপহৃত জেলেদের বাড়ি মংলার জয়মনি, চিলা, সুন্দরতলা ও বাগেরহাটের রামপালে।

অপহৃত জেলেদের কাছে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবী করেছে বলে অভিযোগ করে জেলে পরিবারের সদস্যরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ