জেলার খবর

ঠাকুরগাঁওয়ে বাসের চাপায় দুই নির্বাচনী কর্মকর্তা নিহত

ঠাকুগাঁও
ঠাকুগাঁও

ঠাকুরগাঁওয়ের এগারো মাইল এলাকায় বাসের চাপায় বিমল চন্দ্র ও ফিরোজা বেগম নামে দুই পোলিং অফিসার মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার সকাল ৭টায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এগারো মাইল এলাকায় বাসের চাপায় বিমল চন্দ্র ও ফিরোজা বেগম নিহত হন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিঞা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শনিবার সারাদেশে পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দায়িত্বে ছিলেন ওই দুই পোলিং অফিসার।

এজন্য সকালে তারা দু’জন একটি মোটরসাইকেলে করে ওই কেন্দ্রে যাচ্ছিলেন। পথে এগারো মাইল এলাকায় নাবিল এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ