কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ঘোড়াউত্রা নদীতে রোববার ট্রলার ডুবে ৫ নারী আনসার সদস্য মারা গেছেন।
নিহতরা হলেন: আসমা (৪৫), বিউটি (৩৮), সাবিন আরা (৪৫), মোমেনা (৪০) ও আম্বিয়া খাতুন (৪২)।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মুসতাইন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শনিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার সদস্যসহ অর্ধশতাধিক যাত্রী ট্রলারে মিঠামইন থেকে নিকলী যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ঘাটের কাছে ট্রলারটি ডুবে যায়।
এ ঘটনায় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ৫ নারী আনসার সদস্য ডুবে যায়। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: