জেলার খবর

গাজীপুরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

গাজীপুর
গাজীপুর

গাজীপুরের জিরানী বাজার এলাকায় সোমবার বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন মারা গেছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে দিনাজপুর থেকে যাত্রী নিয়ে একটি দুরপাল্লার বাস ঢাকায় আসার সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী পুলিশ ফাড়ির সামনে পৌঁছলে পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক দুরপাল্লার বাসটিকে ধাক্কা দেয়। এ সময় বাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং কমপক্ষে ২৫ জন আহত হন।

গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর আহত অপর এক যাত্রী হাসপাতালে নেয়ার পথে মারা যান।

ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ মহাসড়কে চলাচলরত একটি তিতাস পরিবহন আগুন দিয়ে পুড়িয়ে দেয় ও বেশ কয়েকটি বাস ভাঙচুর করে।

পরে খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিস ও থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মধ্যে নারী ও শিশুসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ