সাভারের হেমায়েতপুরের হরিণধরায় নির্মাণাধীন গুলশান ট্যানারির ছাদ ধসে সোমবার ১০ নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে ট্যানারির এক তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। হঠাৎ করে ভবনের ছাদের কিছু অংশ ধসে পড়ে। এতে ১০ শ্রমিক আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা ধসে পড়া ছাদের নিচ থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে।
ছাদ ধসে পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ট্যানারি পুলিশ ফাড়ির কর্মকর্তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: