স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমার্পণ করলেন সুন্দরবনের বনদস্যু মাস্টার বাহিনী।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মংলায় পৌঁছালে তারা অস্ত্রসহ আত্মসমার্পণ করে।
এর আগে, রোববার সকালে তারা তাদের ব্যবহৃত ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ডগুলি র্যা বের কাছে তুলে দেয়।
পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যা ব এর মহাপরিচালক বেনজির আহম্মেদের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করার কথা ছিলো। তবে বৈরী আবহাওয়ার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী ও র্যা ব এর মহাপরিচালক মংলায় আসতে না পারায় আনুষ্ঠানিক আত্মসমর্পণ স্থগিত করা হয়েছিল।
এই প্রথম কোন বনদস্যু বাহিনীর প্রধান তার সদস্যদের নিয়ে আত্মসমর্পন করছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: