জেলার খবর

পাঁচবিবিতে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী নিহত

জয়পুরহাট
জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যৌথ বাহিনীর সঙ্গে বৃহস্পতিবার কথিত ‘বন্দুকযুদ্ধে’ তরিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে রতনপুর এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য নিয়ে যাওয়া হচ্ছে বলেন খবর পেয়ে পুলিশ ও বিজিবি ওই এলাকায় অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দেশিয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় যৌথ বাহিনী আত্মরক্ষার্থে গুলি ছুঁড়লে ওই মাদক ব্যবসায়ী মারা যায়।

মাদক ব্যাবসায়ীদের আক্রমণে এক পুলিশ সদস্য ও দুই বিজিবি সদস্য আহত হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ঘটনাস্থল থেকে দুই শতাধিক বোতল ফেন্সিডিল, হাঁসুয়া ও বল্লমসহ বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টির বেশি মামলা রয়েছে বলে জানান ওসি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ