বগুড়ার শেরপুরে শুক্রবার বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন।
বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার ইসরাইল হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ধনকুণ্ডি এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে দিনাজপুরমুখী রেখা এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৭ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২৫জন।
গুরুতর অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৩ জন মারা যান। তবে এখনো অনেকের অবস্থা আশংকাজনক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: