জেলার খবর

জঙ্গিরাই এসপির স্ত্রীকে হত্যা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিরাই পুলিশ কর্মকর্তা (এসপি) বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির ৮৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাবুল আক্তার দীর্ঘদিন ধরে জঙ্গি দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন— তাই তাকে না পেয়ে স্ত্রীকে টার্গেট করা হয়েছে। তবে এ হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এছাড়া বাবুল আক্তারের মতো পুলিশ কর্মকর্তাদের পরিবারকে বাড়তি নিরাপত্তা দেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, পুলিশ হেডকোয়ার্টারে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মোখলেসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, এ হত্যাকাণ্ডে পুলিশের মনোবলে কোনো ধরনের চির ধরবে না।

এছাড়া সব বিষয়ের ওপর নজর রেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ