নাটোরের বড়ইগ্রাম উপজেলার বনপাড়ায় সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান মুদি দোকানীকে রোববার কুপিয়ে খুন করেছে সন্ত্রাসীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে উপজেলার বনপাড়া মিশন পল্লীতে গীর্জায় প্রার্থনা শেষে সুনীল তার বাড়ির পাশের মুদি দোকানে বসে ছিলেন। বেলা ১২টার দিকে খদ্দের বেশে কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে । সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বড়ইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মতায়ন করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: