জেলার খবর

রাজশাহীতে ‘বন্ধুকযুদ্ধে’ জেএমবির সদস্য নিহত

রাজশাহী
রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুরে সোমবার পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ জামাল উদ্দিন (২৫) নামে জেএমবির এক সদস্য নিহত হয়েছেন।

জামাল উদ্দিন বাগমারায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত তারেক আজিজের সহযোগী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১ টার দিকে গোদাগাড়ী উপজেলার বাবু ডাইং এলাকা থেকে আটক করা হয় জামাল উদ্দিনকে। এসময় জিজ্ঞাসাবাদে সে গত ২৫ ডিসেম্বর বাগমারার আহমদিয়া সম্প্রদায়ের মসজিদে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

পরে রাত তিনটার দিকে পুলিশ মসজিদে বোমা হামলার সঙ্গে জড়িত তাদের আরেক সহযোগীকে আটক করতে গোদাগাড়ী উপজেলার ফরহাদপুরে অভিযান চালায়। এসময় জামাল উদ্দিন পুলিশের সঙ্গে ছিল।

ফরহাদপুরে ওই জেএমবি সদস্যর আস্তানায় অভিযান চালানোর সময় পুলিশের উপর ককটেল ও গুলি ছোঁড়া হয়। পুলিশ পাল্টাগুলি চালায়। এর এক পর্যায়ে জেএমবি জামাল উদ্দিন নিহত হয়।

ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ