ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙা মন্দিরের এক পুরোহিতকে মঙ্গলবার গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই আইএস এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী কালীগঞ্জ উপজেলার একটি বাড়ীতে পুজার উদ্দেশ্যে যাওয়ার পথে মহিষাডাঙ্গা গ্রামে মাঠের ভেতর মোটরসাইকেলে করে আসা ৩ জন যুবক তার ওপর হামলা চালায়। মাথায় আঘাত করে ফেলে দেয়ার পর, পুরোহিতকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে মিল থাকায় এ ঘটনার পেছনেও জঙ্গিদের হাত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে জেলার সদর উপজেলার বালেখাল বাজারে সমির আলী নামের এক হোমিও চিকিৎসককেও হত্যা করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: