জেলার খবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক দম্পতির মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সিলেটে মঙ্গলবার প্রাইভেট কারের সঙ্গে সিএসজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক দম্পতির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে তাদের শিশুকন্যা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে খাদিমপাড়ার শাহপরান নীপবনের বাসা থেকে স্কলার্স হোম ঈদগাহ শাখার প্রশাসনিক কর্মকর্তা অরজিৎ রায়, তার স্ত্রী মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা রায় ও মেয়ে অরুনিমাকে নিয়ে সিএনজি অটোরিক্সায় করে নিজ নিজ কর্মস্থলে রওনা হয়। মদনীবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অরজিৎ।

গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন অরুনিমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের মালিককে আটক করেছে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ