জেলার খবর

পুরোহিত হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে ভারতীয় হাইকমিশন কর্মকর্তা

পুরোহিত হত্যা
পুরোহিত হত্যা

ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন; মামলায় আসামিদের অজ্ঞাত রাখা হয়েছে। এদিকে, পুরোহিত হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতীয় হাইকমিশনের দুই কর্মকর্তা। তারা নিহতের স্বজনদের সঙ্গেও দেখা করেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি হত্যার ঘটনায় বুধবার সকাল দশটায় ভারতীয় হাই কমিশনের পলিটিক্যাল এন্ড ইনফরমেশন বিভাগের ফার্স্ট সেক্রেটারি রমা কান্ত গুপ্ত ও কনসুলার সেকশনের ফ্রাস্ট সেক্রেটারি রাজেশ উসিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে তারা নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন। এ হত্যার বিচারের আশ্বাস দেন তারা। এসময় তাদের সঙ্গে ছিলেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সেক্রেটারি প্রনব কান্তি দাস ও পুলিশ সুপার মোহাম্মদ আলতাফ হসেন।

এদিকে, এ হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে অরুন কুমার গাঙ্গুলি অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার সকালে পুরোহিত আনন্দ গোপাল নলডাঙ্গা মন্দিরে পুজা দিতে যাবার পথে মহিষডাঙ্গায়, মোটরসাইকেলে করে আসা তিন যুবক তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। সাম্প্রতিক সময়ের টার্গেট কিলিংয়ের সঙ্গে এ হত্যাকাণ্ডের মিল রয়েছে বলে মনে করছে পুলিশ।

এদিকে, হত্যার কয়েক ঘন্টার মধ্যে মঙ্গলবারই, জঙ্গিগোষ্ঠী আইএস এর দায় স্বীকার করে একটি বিবৃতিও দেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ