মেঘনায় জোয়ারের পানিতে ভোলার কমপক্ষে ৩০টি গ্রাম তলিয়ে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ।
জোয়ারের কারণে মেঘনার পানি বেড়ে বিপদসীমার ৩.৩২ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ভোলার দৌলতখান, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও সদর উপজেলার ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
তলিয়ে গেছে এসব জায়গার বসতবাড়ি, স্কুল-কলেজ ও রাস্তাঘাট। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ।
ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ— ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলী জমি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: