জেলার খবর

পাবনায় আশ্রমের সেবককে কুপিয়ে হত্যা

পাবনা
পাবনা

পাবনার হেমায়েতপুরে অনুকূল চন্দ্র ঠাকুর সেবাশ্রমের সেবক নিত্যরঘঞ্জনকে শুক্রবার কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ভোরে মন্দিরের কাজ শেষ করে অনুকূল চন্দ্র রাস্তায় হাঁটতে বের হন। তখন দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মুত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিত্যরঞ্জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায় নি।

এদিকে, পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে এ হত্যাকাণ্ডের মিল রয়েছে। একই গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত নিত্যরঞ্জন প্রায় ৩৫ বছর ধরে সেবাশ্রমটিতে সেবক হিসেবে কর্মরত ছিলেন। তার দেশের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরে। তারা বাবার নাম রশিক পাল পান্ডে।

তার সহকর্মীরা জানিয়েছেন, তিনি আশ্রমের সবচেয়ে দায়িত্বশীল ও কর্মনিষ্ঠ সেবক ছিলেন। নিত্যরঞ্জনের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে তাদের জানা নেই।

এরআগে, গত ৭ জুন ঝিনাইদহে হিন্দু পুরোহিত গোপাল গাঙ্গুলী, ৫ জুন নাটোরে খ্রিস্টান দোকানি সুনীল গোমেজ এবং একই দিনে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুবৃর্ত্তরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ