জেলার খবর

নিত্যরঞ্জন পাণ্ডের বাড়িতে শোকের মাতম

নিত্যরঞ্জন
নিত্যরঞ্জন

দুর্বৃত্তদের হাতে নিহত পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডের গ্রামের বাড়ি গোপালগঞ্জে চলছে স্বজনদের আহাজারি। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীদের খুজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসি।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলা আড়ুয়াকংশুর গ্রামের রসিক লাল পাণ্ডের ৭ ছেলে মেয়ের মধ্যে চতুর্থ সন্তান ছিলেন পাবনায় দুবৃর্ত্তদের হাতে নিহত নিত্যরঞ্জন পাণ্ডে। ৩০-৩৫ বছর ধরে তিনি হেমায়েতপুরের ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে ধর্ম প্রচার করে আসছিলেন।

পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে তিনি সেখানে বসবাস করেছেন। নিরীহ নির্বিবাদী এ ধর্মযাযকের সঙ্গে শুধু পাবনাতেই নয়, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কারও সঙ্গেই তার কোন বিবাদ ছিল না।

অত্যন্ত সাদাসিধা লোক হিসাবে পরিচিত এ সেবক সারাটা জীবন ধর্মের জন্য, মানুষের জন্য আত্মনিয়োগ করেছেন।

তাই সন্ত্রাসীদের হাতে নির্বিবাদী নিত্যরঞ্জনের এমন নির্মম মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজন এবং এলাকাবাসি। অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার ভোরে পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ