ঝিনাইদহে মন্দিরের পুরোহিত, পাবনায় আশ্রমের সেবক এবং চট্টগ্রামে এসপির স্ত্রীসহ একের পর এক গুপ্তহত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে।
শনিবার সকালে সিলেটে অনুকুল চন্দ্রের অনুসারীদের ব্যানারে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন রচনা করা হয়।
এতে সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা দেশব্যাপী এসব অনাকাঙ্খিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এ ব্যপারে সরকারকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান।
সংখ্যালঘু হত্যার প্রতিবাদে সকালে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এ সময় বক্তারা গুপ্ত হত্যার তীব্র নিন্দা জানান।
একই দাবিতে মানববন্ধন করা হয়েছে খুলনা, নেত্রকোনা, জয়পুরহাট, যশোর, সিরাজগঞ্জ, কিশেরগঞ্জসহ দেশের অন্যান্য জায়গায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: