জেলার খবর

জয়পুরহাটে দুর্বৃত্তের গুলিতে আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

জয়পুরহাট
জয়পুরহাট

জয়পুরহাটে মুখোশধারী সন্ত্রাসীদের গুলি ও ছুরিকাঘাতে আহত সদর উপজেলার ভাদশা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এ কে আজাদ (৫৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ভাদশা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান এ, কে আজাদ ৪ জুন রাতে দূর্গাদহ বাজার থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি কোঁচকুঁড়ি গ্রামে ফিরছিলেন। কোঁচকুঁড়ি গ্রামের কাছাকাছি একদল মুখোশধারী সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে মারাত্মক আহত করে।

ওই সময় তার আত্মচিৎকার শুনে নয়ন কুমার বর্মন নামে এক পথচারী এগিয়ে গেলে তাকেও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পরে বগুড়ার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে পেটে অস্ত্রপাচার শেষে আইসিইউতে রাখার পর গত শুক্রবার তাকে রাজধানীর পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ