জেলার খবর

কুষ্টিয়া ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

কুষ্টিয়া ও বাগেরহাটে সোমবার সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু ও আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

সকালে কুষ্টিয়া ট্রাকের ধাক্কায় সোমবার নসিমনের চার যাত্রী নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৩ জন। এদিকে, বাগেরহাটের ফকিরহাটে পিকআপের মুখোমুখি হয়ে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি মারা গেছেন।

কুষ্টিয়া সদর থানার ওসি শাহাবউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন: কমলা খাতুন (৪৫)।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার একটি তামাক প্রক্রিয়া কারখানার কয়েকজন শ্রমিক নসিমনে করে কাজে যাচ্ছিলেন। এ সময় বটতৈল এলাকায় একটি ট্রাক পেছন থেকে নসিমনকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। পরে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরেকজন মারা যান।

নিহত অন্য ৩ জনের পরিচয় এখনো জানা যায়নি। ট্রাক ও নসিমনকে আটক করা হয়েছে বলেও জানান পুলিশ।

এদিকে, বাগেরহাটের ফকিরহাটে পিকআপের মুখোমুখি হয়ে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি মারা গেছে।

বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই শেখ জামাল উদ্দিন বলেন, সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের বৈলতলী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

নিহতরা হলেন: ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের হরিপদ দাসের মেয়ে সুমিতা রাণী দাস (২৬) ও তার স্বামী রাজবাড়ী শহরের সুজিত কুমার দাস (৩৫)।

এসআই জামাল বলেন, সকালে তারা ফকিরহাট থেকে রাজবাড়ীর উদ্দেশে মোটরসাইকেল যোগে রওনা হন। বৈলতলী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজনই ঘটনাস্থলে মারা যান।

সুজিত ফাইভ রিং সিমেন্ট কারখানার কর্মকর্তা ছিলেন বলে জানান এসআই।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ