ইউনিয়ন পরিষদের পুননির্বাচনের দাবিতে রাঙামাটি জেলায় ৩৬ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদের শেষ ধাপের নির্বাচনে বরকলের ভূষনছড়া ইউনিয়নে ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ফলাফল স্থগিত ও পুননির্বাচনের দাবিতে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এ অবরোধ কর্মসূচির ডাক দেয়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল থেকে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ ও দূরাপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। এছাড়া কোনো যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আব্দুল রশিদ ঘটনার সত্যতি নিশ্চিত করে বলেন, এই অবরোধে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।