যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর ওয়াপদা বস্তি এলাকায় মঙ্গলবার ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন মারা গেছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ঝিকরগাছা পৌর এলাকায় রাতে ডাকাতির সময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে ৩ জনকে ধরে ফেলে। এ সময় গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সকালে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
গত সোমবার ভোররাতে ডাকাতদের ছুরিকাঘাতে তৌহিদ নামের থানার এক উপ-সহকারী পুলিশ ইনসপেক্টর (এএসআই) গুরুতর আহত হন। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এরই জের ধরে ওয়াপদাপাড়া জেলেপল্লীতে তাণ্ডব চালায় পুলিশ ও সাদা পোশাকে মুখোশধারীরা। ভেঙে তছনছ করে দেয়া হয় দরিদ্র জেলেদের বাড়িঘর।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: