যশোর-মণিরামপুর সড়কের কামালপুরে মঙ্গলবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত একজন যুবক নিহত হয়েছেন।
যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, একদল ডাকাত সড়কের দুই ধারে গাছে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়। ডাকাতরা পুলিশের উপস্থিত বুঝতে পেয়ে ৮ থেকে ১০ রাউন্ড গুলি ছোঁড়লে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় একজন ডাকাত গুলিবিদ্ধ হলে তার সহযোগীরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ যশোর মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে ৪টি গাছিদা, একটি রামদা এবং ডাকাতির কাজে ব্যবহার্য কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: