জেলার খবর

পুলিশ হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পাবনা
পাবনা

পাবনার ঈশ্বরদীতে সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হত্যা মামলার প্রধান আসামি রুবেল মঙ্গলবার পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল হত্যকাণ্ডের প্রধান আসমি রুবেলকে বিকেলে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে সঙ্গে নিয়েই সহযোগী ইব্রাহিমকে ধরতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ভোরের দিকে পদ্মার চরে গেলে সেখানে অবস্থান নিয়ে থাকা রুবেলের সহযোগীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। সে সময় গুলিবিদ্ধ হয়ে রুবেল মারা যায়।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ২টি গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাকশী থানার এসআইসহ ৩ পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ৪ অক্টোবর বের হওয়ার পর নিখোঁজ হন পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম। পরদিন সকালে নর্থ বেঙ্গল পেপার মিলের পেছনের একটি জঙ্গলে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ