জেলার খবর

সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে আটক ৪ শতাধিক

সাঁড়াশি অভিযানের আটক শতাধিক
সাঁড়াশি অভিযানের আটক শতাধিক

জঙ্গি ও সন্ত্রাসী দমনে সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযানের পঞ্চম দিন বুধবার ৪ শতাধিক জনকে আটক করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এদের মধ্যে জেএমবি'র ১৭, হিজবুত তাহরীর ১, আনসারুল্লাহ বাংলা টিমের ২ এবং হরকাতুল জিহাদের একজনসহ ২১ জঙ্গি রয়েছে।

নড়াইলে দেশিয় অস্ত্র, জিহাদী বই ও কম্পিউটারসহ ৪ শিবির নেতাকে আটক করা হয়েছে।

বিশেষ অভিযানে যশোরে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জামাত-শিবিরে ১০ নেতাকর্মীসহ ৯৬ জনকে আটক করে পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

নাটোরে ২ জামাত-শিবিরকর্মীসহ ৪৮ জনকে আটক করা হয়েছে। দিনাজপুরে আটক ৭৬ জনের মধ্যে ২ জামাতকর্মী ও একজন জঙ্গি রয়েছে। নাটোরে ৪৮, কুড়িগ্রামে ৫৭, টাঙ্গাইলে ৫৪ ও গাজীপুরে ৯৯ জনকে আটক করা হয়।

এদিকে, নড়াইল পৌরসভার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৪ শিবির নেতা আটক করেছে। এ সময় সেখান থেকে ৬টি বোমা, বিপুল সংখ্যক জিহাদী বই, একটি রামদা ও কম্পিউটার জব্দ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ