জেলার খবর

তনু হত্যাকারীদের গ্রেপ্তার-বিচারের দাবিতে মানববন্ধন

সোহাগী জাহান তনু
সোহাগী জাহান তনু

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ।

বুধবার সকালে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে "জাস্টিস ফর তনু"র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণজাগরণ মঞ্চের কর্মীরা অংশ নেন। মানববন্ধনে তনু হত্যায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়।

এ সময় গণজাগরণ মঞ্চের কুমিল্লা মুখপাত্র খায়রুল আনাম রায়হান বলেন, তনুর হত্যাকারীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে, গত সোমবার তনুর মরদহের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

সকালে কুমিল্লার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমতাহিন বিল্লাহর আদালতে প্রতিবেদনটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মো. ইব্রাহিম।

গতকাল তনুর দ্বিতীয় ময়নাতদন্তের জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. কে পি সাহা বলেন, মরদেহ বিকৃত হওয়ায় ময়নাতদন্তে তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

তবে তিনি বলেন, মৃত্যুর আগে তনুর সঙ্গে কারও শারীরিক সম্পর্ক হয়েছিল— তবে এটাকে ধর্ষণ বলা যায় না।

তিনি মৃত্যুর কারণ নিশ্চিত হতে 'পারিপার্শ্বিক অবস্থা' বিবেচনায় অধিকতর তদন্তের কথা বলেন।

গতকাল সকালে তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের পক্ষ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) জমা দেয়া হয়।

বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী ফারুক হোসেন ও ডোম মাহে আলম সিআইডির কার্যালয়ে গিয়ে ওই প্রতিবেদন জমা দেন।

তনু হত্যা মামলার তদন্ত সহায়ক দলের এক সদস্য ও সিআইডির কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রতিবেদন পাওয়ার কথা নিশ্চিত করেন।

প্রতিবেদন জমার সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীম কার্যালয়ে ছিলেন না। তিনি দাপ্তরিক কাজে বাইরে ছিলেন।

প্রায় আড়াই মাস আগে গত ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়। আদালতের নির্দেশে গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড এই ময়নাতদন্ত করে।

ওই সময় তনুর শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করায় সিআইডি। ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়।

ওই ডিএনএ প্রতিবেদন দেয়া হচ্ছে না—এমন অজুহাতে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দিতে এতদিন কালক্ষেপণ করে মেডিকেল বোর্ড।

পরে আদালতের নির্দেশে গত মঙ্গলবার মেডিকেল বোর্ডকে ডিএনএ প্রতিবেদন দেয় সিআইডি। এরপর আজ দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিল মেডিকেল বোর্ড।

গত ২০ মার্চ খুন হন তনু— ওই দিন রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন প্রথম ময়নাতদন্ত হয়। তাতে মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে তথ্য গোপন করার অভিযোগ ওঠে। তনুর মা-বাবাও ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ