জেলার খবর

মাদারীপুরে শিক্ষক হামলা: আটক গোলাম ফাইজুল্লাহকে জিজ্ঞাসাবাদ

শিক্ষক
শিক্ষক

মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে জখম করার ঘটনায় হাতেনাতে আটক গোলাম ফাইজুল্লাহকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে হামলায় জড়িত অন্যদের ধরতে ফাইজুল্লাহকে নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মাদারীপুর সদড়ের পুলিশ পরিদর্শক (তদন্ত) সুখদেব। হামলাকারিরা জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার বিকেলে গণিতের শিক্ষক রিপন চক্রবর্তীর বাসায় হামলা চালায় তিন যুবক। তারা তাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন শিক্ষকের অবস্থা কিছুটা উন্নতির দিকে। শিক্ষকরা পালাক্রমে তার দেখাশুনা করছেন বলে জানান অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ