মহাসড়কের অবস্থা আগের চেয়ে ভাল হওয়ায় এবারের ঈদে সড়কে যানজট হবে না বলে আশ্বস্থ করেছেন সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এবারের ঈদে প্রস্তুতিতে কোন ঘাটতি নেই। অন্যবারের তুলনায় এবার স্বাচ্ছন্দে ঘরে ফিরতে পারবে মানুষ।
তবে চন্দ্রায় সড়ক মেরামতের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছুটা যানজটের আশঙ্কা রয়েছে। তবে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: