জেলার খবর

পার্বতীপুরে ছেলের হাতে বাবা খুন

ছেলে  হাতে বাবা খুন
ছেলে হাতে বাবা খুন

দিনাজপুরের পার্বতীপুরে জমি বিক্রির ঘটনার জের ধরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাতে সাড়ে ৯টার দিকে পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউপির গোবিন্দপুর বাজার এলাকায় জমি বিক্রির ঘটনার জের ধরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে।

নিহত মোকছেদ আলীর স্ত্রী আসমা খাতুন জানায়, তার স্বামী ৬০এর ৭-৮ বিঘা (৬০শতক) জমি রয়েছে। গত রোবরার একই এলাকার আব্দুল হামিদ নামে একজনের কাছে ৩১ শতক জমি ১২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করে। এর আগেও সে ২৪ শতক জমি বিক্রি করেছেন।

জমি বিক্রির ঘটনায় বড় ছেলে আব্দুল মালেক ক্ষিপ্ত হয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায়, বুকে ও পাঁজরে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে জানান তিনি।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মাহমুদুল আলম বলেন, হত্যার ধরন দেখে মনে হয়েছে ২-৩ জন মিলে পরিকল্পিতভাবে মোকছেদকে হত্যা করা হয়েছে।

সোমবার রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে জানিয়ে তিনি বলেন, ঘাতক পুত্রকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও কারা হত্যাকাণ্ডে জড়িত জানা যাবে।

ঘটনার পর থেকে ঘাতক পুত্র আ. মালেক পলাতক রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ