জেলার খবর

গাজীপুরে ভ্রাম্যমাণে আদালতে হামলা

গাজীপুর
গাজীপুর

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তা বাজার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হামলা চালিয়েছে ব্যবসায়ীরা।

এ হামলায় জেলা বাজার কর্মকর্তাসহ এক পুলিশ সদস্য আহত হন এবং তাদের ব্যবহৃত গাড়ির ভাঙচুর করেছে ব্যবসায়ীরা।

গাজীপুর জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম জানান, সকাল সাড়ে ১১টার দিকে চান্দনা-চৌরাস্তা বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কর্মকর্তা রোজিনা সুলতানা ও চার পুলিশ সদস্য নিয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সেখানে গোবিন্দ ট্রেডার্সে ঢুকে পণ্যের মূল্যতালিকা না পেয়ে এবং কিছু মেয়াদার্ত্তীন পণ্যের বিষয়ে তথ্য নেয়ার জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছিল। এ সময় পাশের দোকানী মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।

একপর্যায়ে জরিমানা করা নিয়ে কথা কাটাকাটি সময় ধস্তাধস্তি ও হামলা করলে আমার বাজার কর্মকর্তা আব্দুসের ঠোঁট কেটে যায়। পরে তারা আমাদের ধাওয়া করে ইটপাটকেল ছুঁড়তে থাকে।

এসময় পুলিশ কনস্টেবল মো. এনামুল হক আহত হন এবং গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। হামলাকারীদের তুলনা পুলিশের সংখ্যা অপ্রতুল থাকায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিহত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ