ঢাকায় কথিত বন্দুকযুদ্ধে নিহত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শরিফুল ওরফে সাকিব ওরফে সোহেলই সাতক্ষীরা সদর উপজেলার বালুইগাছা গ্রামের মুকুল রানা বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মুকুলের বাবা আবুল কালাম আজাদ নিজেকে আওয়ামী লীগ কর্মী বলে গণমাধ্যমকে জানালেও স্থানীয় বাসিন্দা ও জেলা আওয়ামী লীগ নেতারা তা অস্বীকার করেছেন।
নেতারা বলছেন, বিভিন্ন ধরনের অপরাধসহ জঙ্গী তৎপরতার সঙ্গেও সম্পৃক্ত তিনি।
গত ১৯ জুন ঢাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় সাতক্ষীরার বালুইগাছা গ্রামের শরীফুল ওরফে মুকুল রানা। মুকুল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে এলাকাবাসী।
তাদের অভিযোগ, মুকুল আনসারুল্লাহ বাংলা টিমসহ বিভিন্ন জঙ্গী তৎপরতার সঙ্গে যুক্ত ছিলো। সে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নাম নিয়ে গুপ্তহত্যাসহ একের পর এক অপরাধ সংঘটিত করছিলো বলেও জানান এলাকাবাসী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: