জেলার খবর

বন্ধুর বাড়িতে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

ময়মনসিংহ
ময়মনসিংহ

ময়মনসিংহের আকুয়া চৌরঙ্গী মোড়ে বন্ধুর বাড়িতে গুলিবিদ্ধ হয়ে বুধবার তৌহিদুল ইসলাম তরু (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, সন্ধ্যায় ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্মরত হাড়জোড়া রোগের চিকিৎসক ডা. মো. নাসির উদ্দিনের বাসার নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

নাসিরের স্ত্রী দিলরুবার উদ্ধৃতি দিয়ে কামরুল জানিয়েছেন, সন্ধ্যার আগে তার বড় ছেলে কেফায়েত উল্লাহ বিন নাসির, ছেলের বন্ধু তৌহিদসহ কয়েকজন নিচতলার একই কক্ষে ছিল। পাশের কক্ষ থেকে হঠাৎ তিনি গুলির শব্দ শুনতে পান। পরে তার ছেলে ও এলাকার লোকজন তৌহিদকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সে।

পুলিশ ওই বাসার একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ