যশোর সদর উপজেলার তীরের হাট মথুরাপুরে বৃহস্পতিবার একটি প্রাইভেটকার রেলক্রসিং পাড় হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটি ধাক্কা দেয়--এতে ৩ জন মারা যান।
ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি ধুমড়ে মুচড়ে যায়-- কারটিতে থাকা ৩ জন ঘটনাস্থলেই মারা যায়, আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন: তীরের হাট গ্রামের নিত্যপদ সরকারের ছেলে চয়ন (১০) এবং আহত হয়েছেন তার মা দিপিকা রাণী সরকার। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, মণিরামপুর উপজেলার খতেখালী গ্রামের জয়ারাণী তার স্বজনদের নিয়ে তীরেরহাট এলাকার মথুরাপুরে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। সকাল ১১টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছলে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাদের প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। ওই সময় ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় প্রাইভেটের চালক ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি।
মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।