জেলার খবর

কুষ্টিয়া-দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

কুষ্টিয়া ও দিনাজপুরে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার ২ জনের মৃত্যু ও দুইজন আহত হয়েছে।

কুষ্টিয়া শহরতলীর জুগিয়া কদমতলায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কে সাইদুল ইসলাম (৩৮) নামের এক পথচারী ট্রাক চাপায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় কাঠবোঝাই একটি ট্রাক ভেড়ামারার দিক থেকে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় মহাসড়কের জুগিয়া কদমতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের চাপায় পাশের উডল্যান্ড ফ্যাক্টরির শ্রমিক সাইদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। কাজ শেষে শেষে বাড়ি ফিরছিলেন। নিহত সাইদুল ইসলাম কমলাপুর এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের এস আই আশরাফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করলেও ট্রাকের চালককে আটক করতে পারেনি পুলিশ।

দিনাজপুরের গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সকাল সাড়ে ৮টার দিকে জেলা সদরের চুনিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের চালক বাবুল মিয়া মারা যান। হেলপার ও আরোহীসহ ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতয়ালী থানার উপ পরিদর্শক জিয়া জানান, দিনাজপুরের শহরতলীর চুনিয়াপাড়া এলাকায় ট্রাকের সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। এসময় দুর্ঘটনা কবলিত ট্রাকের মধ্যে আটকা পড়ে চালক হেলপারসহ আরো দুইজন আরোহী। ট্রাকের দরজা কেটে হতাহতদের উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা।

নিহত ট্রাক চালক আব্দুল মিয়া কুষ্টিয়া জেলার ঘাটাসিয়া এলাকার বাসিন্দা গোলাপ মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ