ময়মনসিংহের মুক্তাগাছায় শুক্রবার ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে ছয়জনকে নিয়ে জামালপুর থেকে অটোরিকশাটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় চেচুয়াবাজার এলাকায় মালবাহী ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৩ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায় নি।
চালকসহ দুই যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: