বরিশালের বানারীপাড়ায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শুক্রবার দুলাল নামে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, রাত ২টার দিকে গোপন খবরের ভিত্তিতে বরিশালের বানারীপাড়ায় অভিযানে যায় তারা। এ সময় চারপাশ থেকে ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে, ডাকাতদল পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় দুলালের মৃতদেহ পাওয়া যায়।
সেখান থেকে গুলি ভর্তি দুটি পাইপগান, ছয় রাউন্ড শটগানের গুলি, শাবল, ছুরি, রামদা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: