জেলার খবর

মাগুরার আ’লীগের দুই গ্রুপের সংর্ঘষ, যুবক নিহত

মাগুরা
মাগুরা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে রোববার রিয়াবুল শেখ -৩০ নামে এক যুবক নিহত হয়েছেন। সংর্ঘষে আহত হয়েছেন উভয়পক্ষের ১০ জন।

আহতদের মধ্যে চার জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা বলেন, আমলসার ইউনিয়নের আ.লীগ নেতা চাঁদ আলী ও শফিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উপজেলার রাজাপুর চরপাড়া গ্রামে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে।

এসময় সড়কির কোপে ঘটনাস্থলেই শফি মোল্লার সমর্থক রিয়াবুল নিহত হন। এসময় ১০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৩ রাউন্ড ফাঁকা গুলি চালায়।

ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ