বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন করেছে যার সুফল সাধারণ মানুষ পেতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
বহুল প্রতীক্ষিত ঢাকা-চট্টগ্রাম ও জয়দেবপুর- ময়মনসিংহ চার লেন মহাসড়কের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আগামী ২ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো উদ্বোধন করবেন।
এসময় সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: